বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
হোমজাতীয়আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশব্যাপী খাল পুনঃখনন কার্যক্রম শুরু করতে আজ সোমবার (১৬ মার্চ) ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Tarique Rahman। দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ছয় মাসে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খনন করা হবে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার জলাশয় খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল সোয়া ১০টায় তিনি Saidpur Airport থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশে রওনা দেবেন। বেলা সাড়ে ১১টায় সেখানে সাহাপাড়া খাল খননের উদ্বোধনের পাশাপাশি দেশের আরও ৫৩টি স্থানে একযোগে এই কর্মসূচির সূচনা ঘোষণা করবেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ছাগল বিতরণ করবেন। পরে তিনি স্থানীয় এক জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।