বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
হোমজাতীয়ঈদ উপলক্ষে কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা

ঈদ উপলক্ষে কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা

favicon
ভোরের আলো ডেস্ক:
ঈদ উপলক্ষে কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের কারাগারগুলোতে আটক বন্দিদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে বন্দিদের সকাল, দুপুর ও রাতে বিশেষ খাবার দেওয়া হবে।

রবিবার (১৫ মার্চ) অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্ধারিত মেন্যু অনুযায়ী, সকালে বন্দিদের জন্য পায়েস অথবা সেমাইয়ের সঙ্গে মুড়ি পরিবেশন করা হবে।

দুপুরের খাবারে থাকবে সাদা ভাত, গরুর মাংস। তবে ভিন্ন ধর্মাবলম্বী বন্দিদের জন্য খাসির মাংস দেওয়া হবে। এ ছাড়া মুরগির রোস্ট এবং পান-সুপারিও সরবরাহ করা হবে।

রাতের খাবারে বন্দিদের জন্য সাদা ভাত, আলুর দম এবং রুই মাছ ভাজা পরিবেশন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।