ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণের খবর ভিত্তিহীন: প্রেস উইং
পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দেবেন—এমন সংবাদকে ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের জানান, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।
তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এ তথ্য সঠিক নয় এবং এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
কিছু ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হওয়ায় সবাইকে যাচাইবিহীন সংবাদে বিশ্বাস না করার আহ্বানও জানান তিনি।