বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
হোমজাতীয়ঈদের দিনজুড়ে ঝড়-বৃষ্টির আশঙ্কা, বৈরী আবহাওয়ার সতর্কতা

ঈদের দিনজুড়ে ঝড়-বৃষ্টির আশঙ্কা, বৈরী আবহাওয়ার সতর্কতা

favicon
ভোরের আলো ডেস্ক:
ঈদের দিনজুড়ে ঝড়-বৃষ্টির আশঙ্কা, বৈরী আবহাওয়ার সতর্কতা

বছর ঘুরে পবিত্র ঈদুল ফিতর এলেও এবারের উৎসবের আনন্দে বাধা হয়ে দাঁড়াতে পারে বৈরী আবহাওয়া। কালবৈশাখীর মৌসুম হওয়ায় ঈদের আগে ও পরে দেশজুড়ে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম

বৃহস্পতিবার (১৯ মার্চ) সংস্থাটি জানায়, ঈদের আগের দিন থেকে পরবর্তী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় ঝড়-বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঈদের দিন আবহাওয়া সবচেয়ে বেশি অস্থিতিশীল থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পূর্বাভাস অনুযায়ী, ঈদের আগের রাতেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে একটি শক্তিশালী কালবৈশাখী প্রবেশ করতে পারে। এতে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ঈদের জামাতের সময় ঝড়-বৃষ্টির উচ্চ সম্ভাবনা রয়েছে। ফলে খোলা মাঠ বা ঈদগাহে নামাজ আদায়ে বিঘ্ন ঘটতে পারে।

সংস্থাটি আরও জানায়, সকাল থেকে দুপুরের মধ্যে ঝড়টি রংপুর ও রাজশাহী অতিক্রম করে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ছড়িয়ে পড়তে পারে এবং দুপুর নাগাদ চট্টগ্রাম বিভাগেও পৌঁছাতে পারে। বিকেলের দিকে আবারও দ্বিতীয় দফায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে সারাদিনই বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে।

এছাড়া ঈদের আগের দিন শুক্রবার (২০ মার্চ) সকালে আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর থেকেই আবহাওয়ার অবনতি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীসহ ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।