বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
হোমজাতীয়এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

আগামী এপ্রিল মাসে সংক্ষিপ্ত সফরে নয়াদিল্লি যেতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরটি বাস্তবায়িত হলে বিএনপি সরকার গঠনের পর এটি হবে তার প্রথম ভারত সফর।

এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস, যেখানে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বিষয়টি তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ৮ এপ্রিল ইন্ডিয়ান ওশান কনফারেন্স-এ যোগ দিতে মরিশাস যাওয়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। যাত্রাপথে তিনি ভারতের রাজধানীতে স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি করতে পারেন।

এর আগে, গত ২২ ফেব্রুয়ারি ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা। এ সময় তিনি সুবিধাজনক সময়ে দিল্লি সফরের আমন্ত্রণ জানান, যা দিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

এদিকে প্রতিবেদনে আরও বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার কোনো দেশে—সম্ভবত ভুটান বা মালদ্বীপ—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যেতে পারেন তারেক রহমান। এর মধ্যে থিম্পু-তেই তার প্রথম সফর হওয়ার সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে।