বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
হোমজাতীয়ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:
ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর যমুনা বাসভবনে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী বলেন, এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা—যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়। জনগণ যে ধরনের দেশ দেখতে চায়, সেই লক্ষ্যেই সরকার কাজ করবে।

তিনি আরও বলেন, ১৯৭১ ও ২০২৪ সালে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হচ্ছে। একটি কাঙ্ক্ষিত দেশ গড়তে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।