বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
হোমজাতীয়জ্বালানি সংকটে পাম্পে বিশৃঙ্খলা, কর্মীদের নিরাপত্তা নিয়ে সতর্কতা

জ্বালানি সংকটে পাম্পে বিশৃঙ্খলা, কর্মীদের নিরাপত্তা নিয়ে সতর্কতা

favicon
ভোরের আলো ডেস্ক:
জ্বালানি সংকটে পাম্পে বিশৃঙ্খলা, কর্মীদের নিরাপত্তা নিয়ে সতর্কতা

দেশজুড়ে জ্বালানি তেল পাম্পগুলোতে সংকট দেখা দেওয়ায় গ্রাহকদের ভোগান্তি বেড়েছে। ঈদের ছুটি শেষে ব্যাংকিং কার্যক্রম চালু হলে পে-অর্ডারের মাধ্যমে তেল উত্তোলন স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে তেল না পেয়ে বিভিন্ন স্থানে পাম্পে ভিড় ও বিশৃঙ্খলার ঘটনা ঘটছে বলে জানা গেছে। কিছু এলাকায় স্টেশন স্টাফদের মারধর ও ভাঙচুরের অভিযোগও উঠেছে।

এ পরিস্থিতিতে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এবং সংশ্লিষ্ট ডিলার সংগঠন। সোমবার (২৩ মার্চ) সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, বিশ্ব পরিস্থিতি ও সরবরাহ সংকটের কারণে ডিপো থেকে স্বাভাবিক চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। একই সঙ্গে পাম্পে গ্রাহকের অতিরিক্ত চাপ ও বিশৃঙ্খলা পরিস্থিতি আরও জটিল করছে।

এতে আরও উল্লেখ করা হয়, কিছু এলাকায় স্টাফদের মারধর ও ফিলিং স্টেশন ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পাম্প পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সহায়তা নিতে হবে এবং প্রয়োজনে পাম্প পরিচালনায় নিজেদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দিতে হবে। ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক হলে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।