১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার সিদ্ধান্ত হবে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা মাথায় রেখে: স্বরাষ্ট্রমন্ত্রী
অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় বিশেষ কমিটি
জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে সিদ্ধান্ত: সালাহউদ্দিন আহমদ
বিভিন্ন অধ্যাদেশ ও নাম পরিবর্তন নিয়ে পর্যালোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবাদ:
অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করেই এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (২৪ মার্চ) সংসদে বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও জানান, ‘জুলাইযোদ্ধাদের’ দেওয়া ইনডেমনিটি বিষয়টি সরকার গ্রহণ করবে। পাশাপাশি বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ পরিবর্তন নিয়েও আলোচনা হবে এবং সব বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
এর আগে ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করেন। সংবিধান অনুযায়ী, এসব অধ্যাদেশের বিষয়ে সংসদকে ৩০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে।