বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
হোমজাতীয়বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা ঋণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা ঋণের নির্দেশ প্রধানমন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:
বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা ঋণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা করে ঋণ প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিদেশগামী শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি সহায়তা হিসেবে এই ঋণ দেবে। এ জন্য প্রবাসী কল্যাণ ব্যাংককে নির্দিষ্টভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি জানান, যারা কোরিয়া, জাপান, চীন ও জার্মানির মতো দেশে পড়তে যাবেন, বিশেষ করে তাদের জন্য এই ঋণ সুবিধা কার্যকর করা হবে।

এছাড়া মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশের শ্রমবাজারে সম্ভাব্য প্রভাব নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষা দক্ষতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। ভাষা না জানার কারণে অনেক বাংলাদেশি কম বেতনের চাকরিতে বাধ্য হন বলেও তিনি উল্লেখ করেন।