বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
হোমজাতীয়শিগগিরই চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা: সহকারী হাইকমিশনার

শিগগিরই চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা: সহকারী হাইকমিশনার

favicon
ভোরের আলো ডেস্ক:
শিগগিরই চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা: সহকারী হাইকমিশনার

শিগগিরই ট্যুরিস্ট ভিসা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।

শনিবার (২৮ মার্চ) পাবনা জেলার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভিসা প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সহকারী হাইকমিশনার বলেন, সরকার নির্ধারিত ফি ছাড়া ভিসার জন্য কাউকে অতিরিক্ত অর্থ না দিতে। আবেদনকারীদের নিজ দায়িত্বে ফরম পূরণ ও ফি জমা দেওয়ার পরামর্শ দেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।