বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
হোমজাতীয়প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে গেলেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে গেলেন তারেক রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে গেলেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টন-এ দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি সেখানে পৌঁছান।

কার্যালয়ে পৌঁছে মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। তার আগমনকে কেন্দ্র করে দুপুর থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

অতিরিক্ত ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় দলীয় স্বেচ্ছাসেবকদের।

এর আগে, শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন-এ স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি নয়াপল্টনে আসার ঘোষণা দেন।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নয়াপল্টন, ফকিরাপুল, ভিআইপি রোড ও কাকরাইল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন।