বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
হোমজাতীয়জুলাই সনদ ও সংবিধান সংস্কার ইস্যুতে সংসদে তর্ক-বিতর্ক তুঙ্গে

জুলাই সনদ ও সংবিধান সংস্কার ইস্যুতে সংসদে তর্ক-বিতর্ক তুঙ্গে

favicon
ভোরের আলো ডেস্ক:
জুলাই সনদ ও সংবিধান সংস্কার ইস্যুতে সংসদে তর্ক-বিতর্ক তুঙ্গে

জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন নিয়ে জাতীয় সংসদে তুমুল বিতর্ক হয়েছে। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বিশেষ অধিবেশন আহ্বান ও বিষয়টি নিয়ে আলোচনার দাবি জানান।

তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে তিনি নিয়ম মেনে নোটিশ দিয়েছেন এবং এটি আলোচনার জন্য গ্রহণ করা উচিত।

তবে সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম সংসদের কার্যপ্রণালী বিধির কথা উল্লেখ করে বলেন, প্রশ্নোত্তর পর্ব ও নির্ধারিত বিধি শেষ হওয়ার পরই এ ধরনের প্রস্তাব উত্থাপন করা নিয়ম।

এ নিয়ে সংসদে পাল্টাপাল্টি বক্তব্য শুরু হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিষয়টি স্পিকারের এখতিয়ার বলে উল্লেখ করেন এবং নিয়ম অনুযায়ী আলোচনার সুযোগ দেওয়ার কথা বলেন।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গণভোট ও জুলাই সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাই এ নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হওয়া জরুরি।

শেষে ডেপুটি স্পিকার জানান, বিধি অনুযায়ী নির্ধারিত সময় শেষে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানানো হবে।