বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
হোমজাতীয়জ্বালানি খাতে সারা দেশে ৩৮৬ অভিযান, জরিমানা প্রায় ১০ লাখ টাকা

জ্বালানি খাতে সারা দেশে ৩৮৬ অভিযান, জরিমানা প্রায় ১০ লাখ টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
জ্বালানি খাতে সারা দেশে ৩৮৬ অভিযান, জরিমানা প্রায় ১০ লাখ টাকা

দেশব্যাপী জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে গত ২৪ ঘণ্টায় ৩৮৬টি অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, এসব অভিযানে ২১৪টি মামলা দায়ের করা হয়েছে এবং মোট ৯ লাখ ৬২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলা হয়, ২৯ মার্চ দেশের ৬৪টি জেলায় একযোগে এই অভিযান পরিচালিত হয়। বিভিন্ন অনিয়মের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ম্যাজিস্ট্রেটরা মহানগরীগুলোতেও নিয়মিত অভিযান চালাচ্ছেন এবং এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।