বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
হোমজাতীয়পদোন্নতির কারণে চীনা উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংয়ের ঢাকা সফর স্থগিত

পদোন্নতির কারণে চীনা উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংয়ের ঢাকা সফর স্থগিত

favicon
ভোরের আলো ডেস্ক:
পদোন্নতির কারণে চীনা উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংয়ের ঢাকা সফর স্থগিত

চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডং–এর নির্ধারিত ঢাকা সফর স্থগিত করা হয়েছে। কূটনৈতিক সূত্র জানায়, পদোন্নতি পেয়ে তাকে পূর্ণাঙ্গ মন্ত্রী করা হওয়ায় তিনি পূর্বনির্ধারিত সফরসূচিতে অংশ নিতে পারছেন না।

আগামী ২ এপ্রিল ঢাকায় আসার কথা থাকলেও সফরটি বাতিল হওয়ায় ৩ এপ্রিল অনুষ্ঠিতব্য বাংলাদেশ-চীন পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকও স্থগিত হয়েছে।

খসড়া সূচি অনুযায়ী, সফরকালে তার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং তারেক রহমান–এর সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা ছিল।

উল্লেখ্য, দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের সর্বশেষ বৈঠক ২০২৪ সালের জুনে বেইজিং–এ অনুষ্ঠিত হয়েছিল।