জাতীয় সংসদে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ‘জুলাইযোদ্ধা’দের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে বিল আনার কথা জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৩০ মার্চ) সংসদের অধিবেশনে তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদ’-এর অঙ্গীকার অনুযায়ী এই সুরক্ষা দেওয়া হবে। এ লক্ষ্যে আগে জারি করা ‘জুলাইযোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’ বর্তমানে সংসদে উপস্থাপিত ১৩৩টি অধ্যাদেশের মধ্যেই রয়েছে।
মন্ত্রী জানান, অধ্যাদেশগুলো যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ সংসদীয় কমিটি কাজ করছে। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে এই অধ্যাদেশকে বিল আকারে পাস করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের সময় পুলিশের পোশাক পরে যারা সহিংসতা চালিয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না—সবাইকে আইনের আওতায় আনা হবে। সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত ও চার্জশিট প্রক্রিয়া চলমান রয়েছে।