বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
হোমজাতীয়কালবৈশাখী ঝড়ে বিপর্যস্ত রাজধানী, সারা দেশেই বজ্রবৃষ্টির আভাস

কালবৈশাখী ঝড়ে বিপর্যস্ত রাজধানী, সারা দেশেই বজ্রবৃষ্টির আভাস

favicon
ভোরের আলো ডেস্ক:
কালবৈশাখী ঝড়ে বিপর্যস্ত রাজধানী, সারা দেশেই বজ্রবৃষ্টির আভাস

হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর বাসিন্দারা। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টা ২২ মিনিটের দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে অফিস শেষে ঘরে ফেরা মানুষদের দুর্ভোগে পড়তে হয়।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশেই অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়।

পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরের মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে এই আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে।

সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। মঙ্গলবারও দেশের বিভিন্ন অঞ্চলে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।