বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
হোমজাতীয়সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

favicon
ভোরের আলো ডেস্ক:
সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনাসিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।