বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
হোমজাতীয়এপ্রিলেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

এপ্রিলেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

favicon
ভোরের আলো ডেস্ক:
এপ্রিলেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে অস্থিরতা থাকলেও দেশের বাজারে আপাতত জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে না সরকার। ফলে এপ্রিল মাসেও আগের দরেই ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন বিক্রি হবে।

মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। এতে জানানো হয়, জ্বালানি তেলের বর্তমান মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।

নির্ধারিত দরে—ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা প্রতি লিটার দরে বিক্রি হবে।

জানা গেছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছরের মার্চ থেকে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের দাম সমন্বয়ের প্রক্রিয়া চালু রয়েছে। সে অনুযায়ী প্রতি মাসে নতুন মূল্য নির্ধারণ করা হয়।

এদিকে, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, দেশে বছরে প্রায় ৭৫ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে, যার প্রায় ৭৫ শতাংশই ডিজেল।