বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
হোমজাতীয়ঢাবিতে নববর্ষের আনন্দ শোভাযাত্রা সকাল ৯টায়, থাকছে নিরাপত্তা নির্দেশনা

ঢাবিতে নববর্ষের আনন্দ শোভাযাত্রা সকাল ৯টায়, থাকছে নিরাপত্তা নির্দেশনা

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাবিতে নববর্ষের আনন্দ শোভাযাত্রা সকাল ৯টায়, থাকছে নিরাপত্তা নির্দেশনা

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়–এ এবার আনন্দ শোভাযাত্রা সকাল ৯টায় শুরু হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শোভাযাত্রাটি চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য, দোয়েল চত্বরবাংলা একাডেমি ঘুরে আবার চারুকলায় গিয়ে শেষ হবে।

মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম

সভায় জানানো হয়, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনের জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।

নিরাপত্তার স্বার্থে পহেলা বৈশাখে ক্যাম্পাসে মুখোশ পরে প্রবেশ এবং ব্যাগ বহন নিষিদ্ধ করা হয়েছে।