বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
হোমজাতীয়সংবিধান সংস্কার ইস্যুতে সংসদে উত্তেজনা, ওয়াকআউট বিরোধী দলের

সংবিধান সংস্কার ইস্যুতে সংসদে উত্তেজনা, ওয়াকআউট বিরোধী দলের

favicon
ভোরের আলো ডেস্ক:
সংবিধান সংস্কার ইস্যুতে সংসদে উত্তেজনা, ওয়াকআউট বিরোধী দলের

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ইস্যুতে স্পষ্ট সিদ্ধান্ত না আসায় ডা. শফিকুর রহমান–এর নেতৃত্বে বিরোধী দল ওয়াকআউট করেছে।


বুধবার (১ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ–এর অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি উত্থাপিত হয়। এ সময় বিরোধী দল দ্রুত পরিষদের অধিবেশন আহ্বানের দাবি জানায়।


তবে দীর্ঘ আলোচনা সত্ত্বেও এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সূচি বা সিদ্ধান্ত ঘোষণা না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে একযোগে অধিবেশন ত্যাগ করেন বিরোধী দলীয় সদস্যরা।


ওয়াকআউটের আগে বিরোধী নেতারা বলেন, সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান না থাকা হতাশাজনক। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


অন্যদিকে সরকারপক্ষের সদস্যরা জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলমান রয়েছে এবং শিগগিরই একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো হবে।