বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
হোমজাতীয়দুই মাসেও জ্বালানি সংকটের আশঙ্কা নেই: সরকারের আশ্বাস

দুই মাসেও জ্বালানি সংকটের আশঙ্কা নেই: সরকারের আশ্বাস

favicon
ভোরের আলো ডেস্ক:
দুই মাসেও জ্বালানি সংকটের আশঙ্কা নেই: সরকারের আশ্বাস

চলতি এপ্রিলসহ আগামী দুই মাস দেশে জ্বালানি তেলের কোনো সংকট তৈরি হবে না বলে আশ্বস্ত করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত রয়েছে।


বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, “জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে। ইনশাআল্লাহ, আগামী দুই মাসে কোনো সমস্যা হবে না।”


তিনি জানান, অবৈধ মজুত ও সরবরাহ নিয়ন্ত্রণে ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে মোট ৯ হাজার ১১৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৩ হাজার ৫১০টি মামলা দায়ের, ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।


অভিযানগুলোতে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩ লাখ ৬৬ হাজার লিটার ডিজেল, ৩৯ হাজার ৭৭৬ লিটার অকটেন এবং ৮৭ হাজার ৯৫৯ লিটার পেট্রোল। এছাড়া সম্প্রতি চট্টগ্রাম থেকে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ৫ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।