মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়
রাজধানীর ঢাকা মেট্রোরেল-এ প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, একক যাত্রার টিকিটে (এসজেটি) ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন নির্ধারিত যাত্রীরা।
রোববার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শনের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন। একই সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারী প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও একই হারে ছাড় পাবেন।
এ ছাড় কার্যক্রম আগামীকাল সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।