শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমবিশ্বমাদ্রিদে স্কুলের বাইরে সাবেক ইউক্রেনীয় উপপ্রধানকে গুলি করে হত্যা

মাদ্রিদে স্কুলের বাইরে সাবেক ইউক্রেনীয় উপপ্রধানকে গুলি করে হত্যা

favicon
ভোরের আলো ডেস্ক:
মাদ্রিদে স্কুলের বাইরে সাবেক ইউক্রেনীয় উপপ্রধানকে গুলি করে হত্যা
অ্যান্ডরি পোর্টনভ। ছবি: সংগৃহীত

ইউক্রেনের সাবেক শীর্ষ রাজনীতিক ও সংসদ সদস্য অ্যান্ডরি পোর্টনভকে স্পেনের রাজধানী মাদ্রিদে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২১ মে) মাদ্রিদের পোজুয়েলো দে আলার্কন এলাকার একটি আমেরিকান স্কুলের সামনে এই হত্যাকাণ্ড ঘটে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ৫১ বছর বয়সী পোর্টনভ তার সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে গাড়ির দিকে হেঁটে আসার সময় হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে ৫-৬টি গুলির শব্দ শোনা গেছে। এক শিক্ষার্থী স্প্যানিশ টিভিকে বলেন, তিনি প্রথমে ভেবেছিলেন এটি আতশবাজি।

হামলার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে হামলাকারীকে খুঁজতে অভিযান শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী নীল রঙের ট্র্যাকস্যুট পরা ছিল।

অ্যান্ডরি পোর্টনভ একসময় ইউক্রেনের পার্লামেন্ট সদস্য ছিলেন এবং রাশিয়াপন্থি সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের প্রশাসনের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে ইয়ানুকোভিচের ক্ষমতায় আসার পর তিনি তার দলে যোগ দেন। তবে ২০১৪ সালের গণবিক্ষোভের সময় ইয়ানুকোভিচকে উৎখাত করা হলে পোর্টনভ ইউক্রেন ত্যাগ করেন।

২০১৯ সালে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নির্বাচিত হলে পোর্টনভ দেশে ফিরে আসেন, কিন্তু কিছু সময় পর আবারও ইউক্রেন ত্যাগ করেন। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে, যেখানে অভিযোগ ছিল তিনি বিচার বিভাগে প্রভাব খাটিয়ে সংস্কার বাধাগ্রস্ত করেছেন।মাদ্রিদে এই হত্যাকাণ্ডের পর থেকে তদন্ত জোরদার করা হয়েছে, তবে এখনো হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি।