দিল্লিতে ধর্না থেকে মমতা ব্যানার্জিসহ তৃণমূলের ৬ নেতা আটক
ভারতের দিল্লির সাউথ অ্যাভিনিউতে বাড়ির সামনে ধর্নায় বসার পর পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জিসহ দলটির ছয় নেতাকে আটক করেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে তাঁদের আটক করা হয়।
শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
প্রতিবেদন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দিল্লির সাউথ অ্যাভিনিউতে ধর্নায় বসেছিলেন মমতা ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেসের অন্য নেতারা। এ সময় পুলিশ তাঁদের আটক করে।