সোমবার , ১২ অক্টোবর ২০২৬
সোমবার , ১২ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠী

আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠী

favicon
ভোরের আলো ডেস্ক:
আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠী

ভারতের গুরুগ্রাম থেকে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠী। ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচির আগে তাঁকে আটক করেছিল গুরুগ্রাম পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।


প্রতিবেদন অনুযায়ী, শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬-তে অবস্থিত নিজের বাসভবন থেকে ধ্রুব রাঠীকে আটক করা হয়। পরে তাঁকে ক্রাইম ব্রাঞ্চের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।


পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টার দিকে ক্রাইম ব্রাঞ্চের তিনটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এরপর প্রায় এক ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়।


ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মধ্য দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি। ওই কর্মসূচি ঘিরে পুলিশের অভিযানে বিরোধী দলের নেতা, সমাজকর্মী ও বিভিন্ন কনটেন্ট নির্মাতাসহ ছয় হাজারের বেশি মানুষকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


আটক ব্যক্তিদের মধ্যে ধ্রুব রাঠীও ছিলেন। বিক্ষোভের আগে ব্যাপক ধরপাকড়ের ঘটনায় দেশটির রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।