মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › রিয়াদ বিমানবন্দরে আবারও বিস্ফোরণ, যাত্রী টার্মিনালে আগুন

রিয়াদ বিমানবন্দরে আবারও বিস্ফোরণ, যাত্রী টার্মিনালে আগুন

favicon
ভোরের আলো ডেস্ক:
রিয়াদ বিমানবন্দরে আবারও বিস্ফোরণ, যাত্রী টার্মিনালে আগুন

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যাঞ্চলে আবারও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ঘটনায় বিমানবন্দরের যাত্রী টার্মিনালে আগুন লাগার খবর পাওয়া গেছে।


রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


সৌদি কর্তৃপক্ষও ঘটনাটি নিশ্চিত করেছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, রিয়াদ বিমানবন্দরের কাছে বিমান প্রতিরক্ষা বাহিনী একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।


এর আগে, গত শনিবার (১০ অক্টোবর) কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিকও রয়েছেন।


শনিবারের হামলার পর রোববার ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন সানা বিমানবন্দরে হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।


রিয়াদ বিমানবন্দরে নতুন করে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে সর্বশেষ ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।