বুধবার , ১৪ অক্টোবর ২০২৬
বুধবার , ১৪ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › নিষেধাজ্ঞার মধ্যেও ইরানের বন্দর দিয়ে ৫১ লাখ টনের বেশি জ্বালানি রপ্তানি

নিষেধাজ্ঞার মধ্যেও ইরানের বন্দর দিয়ে ৫১ লাখ টনের বেশি জ্বালানি রপ্তানি

favicon
ভোরের আলো ডেস্ক:
নিষেধাজ্ঞার মধ্যেও ইরানের বন্দর দিয়ে ৫১ লাখ টনের বেশি জ্বালানি রপ্তানি

যুক্তরাষ্ট্রের অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যেও ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দর শহীদ রাজায়ি বন্দর দিয়ে চলতি বছরের প্রথম ছয় মাসে ৫১ লাখ টনের বেশি জ্বালানি পণ্য রপ্তানি করা হয়েছে। দেশটির হরমোজগান বন্দর ও সমুদ্র পরিবহন সংস্থা এ তথ্য জানিয়েছে।


মঙ্গলবার (১৩ অক্টোবর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য প্রকাশ করে আল-জাজিরা।


হরমোজগান বন্দর ও সমুদ্র পরিবহন সংস্থার মহাপরিচালক হোসেইন আব্বাসনেজাদ জানান, যুদ্ধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা জোরদার হওয়া সত্ত্বেও শহীদ রাজায়ি বন্দর দিয়ে মোট ৫১ লাখ ৪০ হাজার টন জ্বালানি পণ্য রপ্তানি করা হয়েছে।


**ইরানের বন্দরে মার্কিন অবরোধ**


প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো সমঝোতা না হওয়ার পর ইরানের বন্দরগুলোতে সামরিক অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।


এর মধ্যেই গত সপ্তাহে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।


মার্কিন অর্থ দপ্তরের তথ্য অনুযায়ী, ইরানের অপরিশোধিত তেল, জ্বালানি পণ্য ও পেট্রোরাসায়নিক পরিবহনের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তি, নেটওয়ার্ক এবং ১৭টি জাহাজকে নতুন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।


নতুন নিষেধাজ্ঞা ও অবরোধের মধ্যে ইরানের জ্বালানি রপ্তানি অব্যাহত থাকার তথ্য দেশটির বন্দর দিয়ে পণ্য পরিবহনের কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরেছে।