ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প
ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সরবরাহ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার আগে কোনো আগাম সতর্কবার্তা পায়নি বলে অভিযোগ করেছে কিয়েভ। একই সঙ্গে ট্রাম্পের ঘোষিত জ্বালানি খাতের যুদ্ধবিরতি রাশিয়া লঙ্ঘন করছে বলেও দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলেনস্কি জানান, রুশ বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল একটি তাপবিদ্যুৎকেন্দ্র। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন