শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে অভিজিৎ দীপকেকে আটক

দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে অভিজিৎ দীপকেকে আটক

favicon
ভোরের আলো ডেস্ক:
দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে অভিজিৎ দীপকেকে আটক

করোচ জনতা পার্টির পূর্বঘোষিত ‘লেহরা দো তিরঙ্গা’ পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে দিল্লি পুলিশ।


শুক্রবার (১৬ অক্টোবর) কনট প্লেসের দিকে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন।


পূর্বঘোষণা অনুযায়ী, শুক্রবার বিকেল ৫টায় পতাকা উত্তোলন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে দিল্লি পুলিশ আগেই দীপকেকে অনুষ্ঠানটি বাতিল করার অনুরোধ জানিয়েছিল।


প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে তাকে প্রতিরোধমূলকভাবে আটক করা হয়েছে।