শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › স্টারলিংক সেবা বন্ধের নির্দেশ দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের

স্টারলিংক সেবা বন্ধের নির্দেশ দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের

favicon
ভোরের আলো ডেস্ক:
স্টারলিংক সেবা বন্ধের নির্দেশ দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের

ইউক্রেনের সেনাবাহিনীর জন্য স্টারলিংক ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৭ অক্টোবর) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।


ট্রাম্প বলেন, স্টারলিংক সেবায় প্রবেশাধিকার স্থগিত করার সিদ্ধান্ত তিনি নেননি। তাঁর ধারণা, ইলন মাস্কও এমন কোনো সিদ্ধান্ত নেননি। তাঁর জানা অনুযায়ী, সেবাটি আগের মতোই চালু রয়েছে এবং এতে কোনো বিঘ্ন ঘটেনি।


এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দেশটিতে স্টারলিংক সেবা পুরোপুরি বন্ধ করা হয়নি। তবে গতিসীমা আরোপের কারণে সামরিক ও মানবিক কার্যক্রমের কিছু ক্ষেত্রে সেবাটির ব্যবহার সীমিত হয়েছে।


ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি আরও জানান, স্টারলিংক সেবা পুরোপুরি পুনরুদ্ধার করা হবে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে কিয়েভকে ইঙ্গিত দেওয়া হয়েছে।