বিশেষ চাহিদাসম্পন্নদের কর্মসংস্থানে উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী
শিক্ষার মান কমে যাওয়া ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে চলমান বিক্ষোভে সহিংসতার ঘটনা ঘটেছে। দেশটির লিওঁ শহরে একটি পর্যটন কার্যালয়ে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। এ ঘটনায় সারা দেশে ১৬০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানী প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত থাকে। বিক্ষোভের সময় সংঘটিত সহিংসতার নিন্দা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের অভিযোগ, বিক্ষোভের একপর্যায়ে কিছু লোক দোকানপাট লুটের চেষ্টা করেন এবং পুলিশের ওপর হামলা চালান।
এদিকে মার্সেই শহরের সিটি হলে একদল বিক্ষোভকারী কিছু সময়ের জন্য প্রবেশ করেন। পরে পুলিশ তাঁদের সেখান থেকে বের করে দেয়। প্যারিস, বোর্দো ও লিওঁ শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।
ঘটনাস্থলে কয়েকজন তরুণ বিক্ষোভকারী সংবাদমাধ্যমকে জানান, তাঁরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চান। তাঁদের লক্ষ্য পরিস্থিতির পরিবর্তন আনা।
গত তিন সপ্তাহ ধরে ফ্রান্সে শিক্ষার্থীদের নেতৃত্বে এ বিক্ষোভ চলছে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি শ্রমিক সংগঠন ও ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের নেতাদেরও যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিক্ষোভের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বিক্ষোভকারীদের মানুষের জীবন ও সম্পত্তির প্রতি সম্মান দেখানোর অনুরোধ করেছেন তিনি।