বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › দুই পবিত্র মসজিদের ধর্মীয় প্রেসিডেন্সি নিশ্চিত করলো ঈদের নামাজের বিস্তারিত

দুই পবিত্র মসজিদের ধর্মীয় প্রেসিডেন্সি নিশ্চিত করলো ঈদের নামাজের বিস্তারিত

favicon
ভোরের আলো ডেস্ক:
দুই পবিত্র মসজিদের ধর্মীয় প্রেসিডেন্সি নিশ্চিত করলো ঈদের নামাজের বিস্তারিত
শায়খ মাহের আল-মুয়াইকিলি। ছবি: সংগৃহীত



সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদ তথা মসজিদে হারামে এবার পবিত্র ঈদুল আজহার নামাজের ইমামতি ও খুতবা দেবেন মসজিটির ইমাম ও বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ মাহের আল-মুয়াইকিলি। দুই পবিত্র মসজিদের (মসজিদে হারাম ও মসজিদে নববী) ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি বিষটি নিশ্চিত করেছে।


সোমবার (২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট। 


প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৬ জুন (শুক্রবার) সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৫টা ৫২ মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। 


আরও পড়ুন: ঈদুল আযহা উপলক্ষে লেবানন সীমান্ত খুলে দিল সিরিয়া


উল্লেখ্য, ঈদুল আজহার (কুরবানীর দিন) প্রথম দিন সকাল থেকেই হজযাত্রীদের একটি দল গ্র্যান্ড মসজিদে ভিড় জমাবে হজের অন্যতম স্তম্ভ তাওয়াফে আল-ইফাদাহ করার জন্য।


সম্প্রতি একটি রাজকীয় ডিক্রি জারি করে বিশিষ্ট সৌদি স্কলার শেখ সালেহ বিন হুমাইদ, গ্র্যান্ড মসজিদের ইমাম ও ধর্মপ্রচারক এবং সিনিয়র আলেমদের কাউন্সিলের সদস্যকে আরাফাতের দিনে নামাজের ইমামতি এবং খুতবা প্রদানের জন্য নিয়োগ করা হয়েছে।