শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা

ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের শঙ্কা

ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সম্ভাবনা ক্রমেই বাড়ছে। বিশ্লেষকদের মতে, তেলআবিবের সামরিক অভিযান ও তার জবাবে তেহরানের প্রতিক্রিয়া— এই দুয়ের উপর নির্ভর করছে অঞ্চলটির ভবিষ্যৎ।


সাংবাদিক ও বিশ্লেষক নিগার মোরতোজাভি বলেন, ইসরায়েলের হামলার জবাব না দিলে তেহরানের ওপর আরও জোরালো হামলার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, "ইরানের দৃষ্টিকোণ থেকে দেখলে, তাদের এমন একটি ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়া দেখানো উচিত যাতে যুদ্ধ আরও বিস্তৃত না হয়। কারণ ইসরায়েল একটি ফাঁদ তৈরি করেছে, যার মাধ্যমে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।"


তিনি আরও বলেন, "ইরান যদি সরাসরি জবাব দেয়, তাহলে যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়ে পড়বে এবং পরিণতি হবে ভয়াবহ।"


এদিকে, ইরানে ইসরায়েলের হামলার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, “দু’মাস আগেই তেহরানকে সতর্ক করা হয়েছিল। এখনো সময় আছে— দ্রুত পরমাণু ইস্যুতে সমঝোতায় আসা উচিত। তেহরানকে দ্বিতীয় সুযোগ দেওয়া যেতে পারে।

তবে কিছু বিশ্লেষকের ধারণা, ইরান যুক্তরাষ্ট্রের পরামর্শ উপেক্ষা করে শক্ত প্রতিক্রিয়া জানাবে। আর তেমনটা হলে, এই সংঘাত আরও বিস্তৃত হয়ে পড়বে এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি জড়িয়ে ফেলবে।


উল্লেখ্য, শুক্রবার ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’-এর অংশ হিসেবে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালায়। এতে প্রধান পারমাণবিক কেন্দ্র নাতাঞ্জ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর জবাবে ইরানও ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালায়। বিশ্লেষকদের আশঙ্কা, এই উত্তেজনা যেকোনো মুহূর্তে সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে