মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্ব‘ইসরাইল হামলা বন্ধ করলে ইরানও থেমে যাবে’—আরাগচি

‘ইসরাইল হামলা বন্ধ করলে ইরানও থেমে যাবে’—আরাগচি

favicon
ভোরের আলো ডেস্ক:
‘ইসরাইল হামলা বন্ধ করলে ইরানও থেমে যাবে’—আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার (১৫ জুন) তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেছেন, “ইসরাইল যদি ইরানে হামলা বন্ধ করে, তাহলে আমরাও প্রতিরোধমূলক হামলা বন্ধ করব।”


সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সময়েই গত শুক্রবার ভোরে (১৩ জুন) বিনা উসকানিতে ইরানে আকস্মিক বিমান হামলা চালায় ইসরাইল, যা এখনো অব্যাহত রয়েছে।


ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই টানা দুই দিনের হামলায় কমপক্ষে ৮০ জন নিহত এবং ৮০০ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে আছেন ইরানি সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাসহ কয়েকজন পরমাণু বিজ্ঞানী।


এ ঘটনার পাল্টা জবাবে ইরানও ইসরাইলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার সর্বশেষটি ঘটেছে শনিবার রাতে।


ইসরাইলি গণমাধ্যমের মতে, ইরানের ওই পাল্টা হামলায় তেল আবিবসহ কয়েকটি এলাকায় ১০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। তেল আবিবের দক্ষিণাঞ্চল বাত ইয়াম ছিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা।


রোববারের সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা যুদ্ধ চাই না, তবে নিজেদের সুরক্ষায় কোনো ছাড়ও দেব না। ইসরাইল যদি আগ্রাসন বন্ধ করে, আমাদের প্রতিরোধও থেমে যাবে।”

এই বক্তব্যের প্রেক্ষিতে ইসরাইলের তরফ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি।