সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্বইরানের সামরিক এলাকা থেকে সরতে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

ইরানের সামরিক এলাকা থেকে সরতে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানের সামরিক এলাকা থেকে সরতে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

ইরানের সামরিক স্থাপনাগুলোর আশপাশের এলাকা থেকে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF)।

রোববার (১৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া একটি পোস্টে ইরানি নাগরিকদের উদ্দেশে এই সতর্কবার্তা প্রকাশ করে তারা।


আইডিএফ জানায়, “যারা বর্তমানে বা শিগগিরই সামরিক অস্ত্র কারখানা এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোর আশপাশে অবস্থান করছেন, তারা অবিলম্বে ওই এলাকা ত্যাগ করুন এবং নতুন নির্দেশনা না পাওয়া পর্যন্ত ফিরে আসবেন না।”

এই সতর্কতায় বড় ধরনের সামরিক হামলার সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।


এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রতি ইরান ইস্যুতে পূর্ণ সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। শনিবার দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন,

“ইরান আমাদের যেমন শত্রু, তেমনি তোমাদেরও। এই হুমকি আজ হোক বা কাল—আমাদের সবার জন্যই বিপজ্জনক। আমাদের বিজয় মানে তোমাদের বিজয়।”


উল্লেখ্য, ইরান-ইসরায়েল সংঘর্ষ দিন দিন তীব্রতর হচ্ছে। দু’দেশের মধ্যে চলমান হামলা-পাল্টা হামলায় বহু বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। শুধু ইরান নয়, ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইয়েমেন থেকেও, যার পেছনে হুতি বিদ্রোহীদের সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।