সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্বকখনো কখনো ‘লড়াই করেই মীমাংসা’ করতে হয়: ট্রাম্প

কখনো কখনো ‘লড়াই করেই মীমাংসা’ করতে হয়: ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
কখনো কখনো ‘লড়াই করেই মীমাংসা’ করতে হয়: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান ইসরায়েল ও ইরানের মধ্যে একটি সমঝোতা হোক এবং তার মতে, এই সম্ভাবনা "ভালোভাবেই" রয়েছে। তবে তিনি এটাও মনে করেন, কিছু ক্ষেত্রে দ্বন্দ্বের মীমাংসা হয় সরাসরি লড়াইয়ের মাধ্যমেই।

রোববার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। কানাডার জি৭ সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি বলেন, "আমি আশা করি একটা সমঝোতা হবে। আমার মনে হয় এটা সমঝোতার সময়। দেখা যাক কী হয়। তবে কখনো কখনো তাদের লড়াই করতেই হয়।"

ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের "খুব ভালো সম্পর্ক" রয়েছে এবং ইসরায়েল ও ইরানের মধ্যে পরস্পরের প্রতি যথেষ্ট সম্মান রয়েছে বলেও তিনি মনে করেন।

তবে ইসরায়েলের ইরানে হামলা বন্ধে তিনি কোনো নির্দিষ্ট নির্দেশ দিয়েছেন কি না—সেই প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি কিছু জানাননি। তার ভাষ্য, “আমি সেটা বলতে চাই না।”

উল্লেখযোগ্যভাবে, রাশিয়া ও ইউক্রেনের সংঘাত নিয়েও আগে ট্রাম্প ‘লড়াই করেই মীমাংসা’ হওয়ার একটি ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি সেই সময় মস্কোর আগ্রাসনকে দুই শিশুর পার্কে ঝগড়ার সঙ্গে তুলনা করেন।

হোয়াইট হাউসে ওভাল অফিসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেছিলেন, “অনেক সময় দেখা যায়, দুই ছোট বাচ্চা পার্কে মারামারি করছে, একে অপরকে সহ্য করতে পারে না। আপনি তাদের থামাতে গেলে তারা চায় না থামতে। তখন কখনো কখনো ভালো হয়—তাদের একটু লড়তে দেওয়াই, তারপর উপযুক্ত সময়ে গিয়ে আলাদা করা।”

বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে দ্বিধাপূর্ণ অবস্থানকে নির্দেশ করে, যেখানে একদিকে তিনি শান্তিপূর্ণ সমঝোতার কথা বলছেন, অন্যদিকে সংঘাতকে স্বাভাবিক বলে মেনে নিচ্ছেন।