মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্বতেল আবিবে মার্কিন দূতাবাসের পাশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

তেল আবিবে মার্কিন দূতাবাসের পাশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

favicon
ভোরের আলো ডেস্ক:
তেল আবিবে মার্কিন দূতাবাসের পাশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাসের পাশেই আঘাত হেনেছে, এতে দূতাবাসে আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।


রোববার (১৬ জুন) এক বিবৃতিতে তিনি জানান, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের মার্কিন দূতাবাসের শাখায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কোনো মার্কিন কর্মী আহত হননি।


নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় জেরুজালেম ও তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।


বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে দেশটির সকল সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের নিজ নিজ বাসস্থানে অথবা তার নিকটস্থ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।



মার্কিন দূতাবাস স্পষ্ট করে জানায়, এই মুহূর্তে তারা মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়া বা ইসরায়েল ত্যাগে কোনো সহায়তা দিতে পারছে না। একইসঙ্গে, ইসরায়েল হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ মেনে জেরুজালেমে দূতাবাস সোমবার (১৬ জুন) বন্ধ থাকবে।