মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্বইরানে মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানে মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর


ইরানে ‘ইসমাইল ফিকরি’ নামে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক গোপন এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সোমবার (১৬ জুন) এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।


ইরানের বিচার বিভাগের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ‘মিজান অনলাইন’ সূত্রে জানা গেছে, ইসমাইল ফিকরি দেশটির শত্রু রাষ্ট্র ইসরায়েলের জন্য গোপন ও সংবেদনশীল তথ্য পাচার করতেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়।


ফিকরি মোসাদের দুই কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগে ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাকে ২০২৩ সালের ডিসেম্বরে গ্রেফতার করে ইরানি নিরাপত্তা বাহিনী এবং এরপর আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।


ইরানের সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের পর তা কার্যকর করা হয়। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, এই দণ্ড কার্যকর মোসাদ নেটওয়ার্কের জন্য একটি ‘বড় গোয়েন্দা আঘাত’ হিসেবে বিবেচিত হবে।