ইরানের হামলায় উত্তপ্ত হাইফা, নিহত ৩, বন্ধ তেল পরিশোধনাগার
ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরান ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এই হামলার পর এলাকায় সাইরেন বাজতে শোনা গেছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। খবর বিবিসির।
তবে ইসরায়েলের ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, চলমান এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর নগরী হাইফাতেও সাইরেনের শব্দ শোনা গেছে। গত চারদিনে হাইফায় একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিনজন নিহত হয়েছে এবং নিরাপত্তার কারণে হাইফার তেল পরিশোধনাগার সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।