সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্বইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসে তেল আবিবের ব্যাপক আক্রমণ

ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসে তেল আবিবের ব্যাপক আক্রমণ

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসে তেল আবিবের ব্যাপক আক্রমণ

গত কয়েক ঘণ্টায় ইসরাইলি সেনাবাহিনী ইরানের ওপর ৫০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে দেশের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রেও আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে তেল আবিব।


সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য হয়। ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের ‘বেশ কয়েকটি অস্ত্র উৎপাদন কেন্দ্র’ এ হামলা চালানো হয়েছে, যা তাদের পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচি ধ্বংসের অংশ।


ইসরাইলি সেনাবাহিনীর একটি টেলিগ্রাম বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা ইরানের পারমাণবিক অস্ত্র নির্মাণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে চালানো হয়েছে।


অন্যদিকে, ইরান এই ধরণের পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক প্রতিবেদনেও এ নিয়ে কোনও নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।


বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ইসরাইলি বিমানগুলো ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও উপাদান উৎপাদনকারী কারখানাগুলোকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে।


যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক ‘ক্রিটিকাল থ্রেটস প্রজেক্ট’ ও ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার’ রিপোর্ট করেছে, ইসরাইলের সামরিক অভিযান ইরানের উপর হামলার তুলনায় পাঁচ গুণ বেশি বিমান হামলা করেছে।


সিটিপি-আইএসডব্লিউ জানায়, ১৩ জুন থেকে শুরু হওয়া এই সংঘাতের মধ্যে ইসরাইল ইরানের ওপর মোট ১৯৭টি বিমান হামলার তথ্য নিশ্চিত করেছে। এর বিপরীতে, ইরান থেকে ইসরাইলের লক্ষ্যবস্তুতে ৩৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বা ইন্টারসেপ্টর আঘাতের তথ্য পাওয়া গেছে।


এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে এবং নিরাপত্তা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।