মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্বইরান ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরাইল লক্ষ্য করে: সতর্ক অবস্থানে তেলআবিব

ইরান ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরাইল লক্ষ্য করে: সতর্ক অবস্থানে তেলআবিব

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরান ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরাইল লক্ষ্য করে: সতর্ক অবস্থানে তেলআবিব


ইরান ফের ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরাইলের সামরিক বাহিনী। বৃহস্পতিবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক বার্তায় তারা জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং সেগুলো প্রতিহত করতে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। খবর প্রকাশ করেছে আল জাজিরা।


ইসরাইলি সামরিক বাহিনী সাধারণ জনগণকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছে এবং নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থানের পরামর্শ দিয়েছে।


গত এক সপ্তাহ ধরেই ইরান ও ইসরাইলের মধ্যে টানটান উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার ঘটনা চলছে। ইরানের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ সেনাবাহিনীকে ইরানের বিরুদ্ধে আরও তীব্র প্রতিক্রিয়ার নির্দেশ দিয়েছেন।

এই টানাপোড়েন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।