মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্ব"ক্ষেপণাস্ত্র বিশ্বের সম্মানিতদের আনন্দিত করেছে" — খামেনির মন্তব্যে আলোড়ন

"ক্ষেপণাস্ত্র বিশ্বের সম্মানিতদের আনন্দিত করেছে" — খামেনির মন্তব্যে আলোড়ন

favicon
ভোরের আলো ডেস্ক:
"ক্ষেপণাস্ত্র বিশ্বের সম্মানিতদের আনন্দিত করেছে" — খামেনির মন্তব্যে আলোড়ন


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মন্তব্য করেছেন যে, সম্প্রতি ইসরায়েলের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিশ্বের সম্মানিত মানুষদের আনন্দিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স' (পূর্বে টুইটার) এ তার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি ভিডিওর ক্যাপশনে এ কথা বলা হয়।


শুক্রবার (২০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।


ভিডিওটির শুরুতে গাজায় ইসরায়েলি বিমান হামলা ও সাধারণ মানুষের ওপর চালানো সহিংসতার চিত্র তুলে ধরা হয়। এরপর দেখা যায় ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য, যেখানে ইসরায়েলে সৃষ্ট ধ্বংসযজ্ঞ ও ইরানি সমর্থকদের উল্লাসের মুহূর্তগুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে।


ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে— "ক্ষেপণাস্ত্রগুলো বিশ্বের সম্মানিতদের আনন্দিত করেছে।"


বিশ্লেষকরা ধারণা করছেন, এই ভিডিও বার্তার মাধ্যমে খামেনি মূলত ফিলিস্তিন ও মুসলিম বিশ্বের জনসমর্থন আরও উসকে দিতে চেয়েছেন।


এই ভিডিওটি এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন ইরান-ইসরায়েল সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং পুরো মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের আশঙ্কা বাড়ছে।


এদিকে, এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে উদ্দেশ্য করে কঠোর মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বৃহস্পতিবার (১৯ জুন) তিনি বলেন, "খামেনিকে আর বেঁচে থাকতে দেওয়া যায় না।" এই বক্তব্যটি তিনি এক হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের দেখতে গিয়ে দেন।