সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্বইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলা: ‘বিপজ্জনক নজির’ বলছে চীন

ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলা: ‘বিপজ্জনক নজির’ বলছে চীন

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলা: ‘বিপজ্জনক নজির’ বলছে চীন


ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের সামরিক হামলাকে ‘বিপজ্জনক নজির’ হিসেবে আখ্যা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং।


জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “ইসরায়েলের এই হামলা পরিস্থিতিকে আরও বিপজ্জনমুখী করে তুলেছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থেকে যত দ্রুত সম্ভব অস্ত্রবিরতি ঘোষণা করা উচিত।”


চীনা দূতের মতে, পারমাণবিক ইস্যুতে উত্তেজনা বৃদ্ধির পরিবর্তে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধানের পথে ফিরিয়ে আনতে হবে।


এ ঘটনার সমালোচনায় মুখ খুলেছে সৌদি আরব-ও। দেশটির পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক কমিশন এক বিবৃতিতে বলেছে, বেসামরিক পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তারা ইরানে ইসরায়েলি হামলাকে গভীর উদ্বেগের সঙ্গে দেখছে।


এদিকে, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA) নিশ্চিত করেছে, ইসরায়েলের হামলায় ইরানের খোন্দাব হেভি ওয়াটার রিসার্চ রিঅ্যাক্টরের মূল স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই রিঅ্যাক্টরটি এখনো নির্মাণাধীন থাকায় সেখানে কোনো পারমাণবিক উপাদান সংরক্ষিত ছিল না।


এ কারণে তাৎক্ষণিকভাবে বিকিরণের কোনো ঝুঁকি নেই বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।


এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারমাণবিক মাত্রা যুক্ত হওয়ায় আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে।