মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্বইরানের বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডার ইজাদি হত্যার দাবি ইসরাইলের

ইরানের বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডার ইজাদি হত্যার দাবি ইসরাইলের

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানের বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডার ইজাদি হত্যার দাবি ইসরাইলের
সিনিয়র কমান্ডার সাঈদ ইজাদি। ছবি: সংগৃহীত


ইরানের বিপ্লবী গার্ডের বিদেশি শাখার একজন শীর্ষ কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যা করার দাবি করেছে ইসরাইল।


ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে জানান, ইরানের কুম শহরের একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলা চালিয়ে ইজাদিকে হত্যা করা হয়েছে।


এর আগে গণমাধ্যমে জানানো হয়েছিল, তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে কুম শহরের একটি আবাসিক ভবনে বিমান হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। তবে ওই কিশোর এবং ইজাদি একই হামলায় নিহত হয়েছেন কিনা— তা এখনো পরিষ্কার নয়।


প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেন, “৭ অক্টোবরের হামলার আগেই ইজাদি হামাসকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করেছিলেন। তাঁর মৃত্যু ইসরাইলি গোয়েন্দা ও বিমান বাহিনীর বড় সাফল্য এবং নিহত ও অপহৃতদের জন্য ন্যায়বিচার।”


তিনি আরও বলেন, “ইসরাইলের হাত দীর্ঘ—যারা আমাদের ক্ষতি করতে চায়, তারা কেউই নিরাপদ নয়।”


আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের বিমান হামলায় ওই কিশোর নিহত ছাড়াও আরও দুইজন আহত হয়েছেন।


অন্যদিকে ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, কুম শহরে ইসরাইলি হামলায় নিহত কিশোরের বয়স ছিল ১৬ বছর এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার মূল লক্ষ্য নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।


এই ঘটনার মধ্য দিয়ে ইরান-ইসরায়েল উত্তেজনা আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।