সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্বজাতিসংঘে মার্কিন প্রতিনিধির বিবৃতি: ‘মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের উৎস ইসরায়েল

জাতিসংঘে মার্কিন প্রতিনিধির বিবৃতি: ‘মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের উৎস ইসরায়েল

favicon
ভোরের আলো ডেস্ক:
জাতিসংঘে মার্কিন প্রতিনিধির বিবৃতি: ‘মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের উৎস ইসরায়েল

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক সভায় বিভ্রান্তিকর এক মন্তব্য করে পরে তা সংশোধন করেছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স ডরোথি শিয়া। তিনি শুরুতে ভুলবশত ইসরায়েলকে ‘মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের উৎস’ বলে উল্লেখ করেন, পরে নিজেই সংশোধন করে বলেন— ‘ইরান এই অঞ্চলে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়িয়েছে।’


শনিবার (২১ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।


প্রতিবেদনে বলা হয়, ডরোথি শিয়া বক্তব্যে প্রথমে ইসরায়েলের নাম উল্লেখ করে থেমে যান এবং তাৎক্ষণিকভাবে নিজের বক্তব্য সংশোধন করেন। তিনি স্পষ্ট করে বলেন, “গত সপ্তাহে জি-৭ নেতারা যেমন বলেছিলেন, ইরানই হলো মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা ও সন্ত্রাসের প্রধান উৎস।”


তিনি আরও বলেন, “যদিও যুক্তরাষ্ট্র ইসরায়েলের সর্বশেষ হামলায় সরাসরি জড়িত নয়, তবে আমরা ইসরায়েলের পাশে আছি এবং ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে তাদের প্রতিরক্ষামূলক পদক্ষেপকে সমর্থন করি।”


ডরোথি শিয়ার ভাষ্য অনুযায়ী, ইরানের হাতে বর্তমানে পরমাণু অস্ত্র তৈরির সকল উপাদান রয়েছে, যা যুক্তরাষ্ট্রের জন্য ‘অগ্রহণযোগ্য’। তিনি আহ্বান জানান, ইরান যেন তাদের উচ্চাভিলাষ ত্যাগ করে এবং এই অঞ্চলে ধ্বংসযজ্ঞ এড়ায়।


প্রসঙ্গত, গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে, যার পাল্টা জবাবে ইরানও প্রতিশোধমূলক আক্রমণ শুরু করেছে। দুই দেশের মধ্যে এই উত্তেজনা সম্প্রতি নতুন মাত্রা পেয়েছে।