সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্বইরানে হামলার পর উপসাগরীয় অঞ্চলে তেজস্ক্রিয়তার প্রমাণ নেই: সৌদি পরমাণু সংস্থা

ইরানে হামলার পর উপসাগরীয় অঞ্চলে তেজস্ক্রিয়তার প্রমাণ নেই: সৌদি পরমাণু সংস্থা

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানে হামলার পর উপসাগরীয় অঞ্চলে তেজস্ক্রিয়তার প্রমাণ নেই: সৌদি পরমাণু সংস্থা

ইরানের তিনটি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর পরিবেশে কোনো তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি শনাক্ত হয়নি বলে জানিয়েছে সৌদি আরবের পরমাণু নিয়ন্ত্রক সংস্থা।


রোববার (২২ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের পরমাণু ও বিকিরণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (NRRA) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানায়, “ইরানের পরমাণু স্থাপনাগুলোতে সাম্প্রতিক মার্কিন হামলার ফলে সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলে পরিবেশগত কোনো তেজস্ক্রিয় প্রভাব পাওয়া যায়নি।”


এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হামলার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের রাজনীতিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।


সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।”


রিপাবলিকান সিনেটর রজার উইকারও এক পোস্টে বলেন, “ইরান থেকে আসা হুমকি দূর করতে প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপ যথার্থ ছিল।”


তবে, রিপাবলিকান দলের ভেতর থেকেই কেউ কেউ সমালোচনামূলক প্রতিক্রিয়া দিয়েছেন। কেন্টাকির সিনেটর টমাস ম্যাসি এই সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক’ বলে উল্লেখ করেন।