সোমবার , ২৭ জুলাই ২০২৬
সোমবার , ২৭ জুলাই ২০২৬
হোমবিশ্বইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, আগে থেকেই খালি ছিল কেন্দ্রগুলো

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, আগে থেকেই খালি ছিল কেন্দ্রগুলো

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, আগে থেকেই খালি ছিল কেন্দ্রগুলো

ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পাল্টা দাবি করে ইরান জানিয়েছে, হামলার আগেই ফোর্দো, ইসফাহান ও নাতানজ কেন্দ্রগুলো খালি করে ফেলা হয়েছিল।


রোববার (২২ জুন) বিবিসির প্রতিবেদনে জানানো হয়, মার্কিন হামলায় প্রকৃতপক্ষে কী ধরনের ক্ষতি হয়েছে, কিংবা কেউ হতাহত হয়েছেন কিনা—তা এখনও স্পষ্ট নয়।


টেলিভিশনে দেওয়া ভাষণে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে।”


তবে মার্ক কিমিট, যিনি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী, বিবিসিকে বলেন, “এই মুহূর্তে এটা বলার কোনো উপায় নেই যে ইরানের স্থাপনাগুলো স্থায়ীভাবে ধ্বংস হয়ে গেছে।”


এদিকে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের উপ-রাজনৈতিক পরিচালক হাসান আবেদিনি জানান, “হামলার আগেই ইরান কেন্দ্রগুলো খালি করে নেয়, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।”


ইরানের আণবিক শক্তি সংস্থা এ হামলাকে আন্তর্জাতিক আইনের “বর্বর লঙ্ঘন” হিসেবে অভিহিত করেছে।


এছাড়া, সৌদি আরব এবং জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ জানিয়েছে, হামলার পর পারমাণবিক স্থাপনাগুলোর আশপাশে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পায়নি।


অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “ফোর্দো, ইসফাহান ও নাতানজে হামলার দায় তাদের চিরকাল বহন করতে হবে।