নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির কয়েকজন শীর্ষস্থানীয় মন্ত্রীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে, বৈঠকের বিষয়ে অবগত একটি সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
এই বৈঠকে উপস্থিত ছিলেন কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মার, পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, শাস পার্টির চেয়ারম্যান আরিয়েহ ডেরি, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।
এর আগে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁর সম্প্রসারিত নিরাপত্তা পরিষদের সঙ্গেও একটি বৈঠক করেছেন বলে জানা গেছে।