মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্বইরানের হুমকি: এনপিটি থেকে সরে আসার প্রবল সম্ভাবনা

ইরানের হুমকি: এনপিটি থেকে সরে আসার প্রবল সম্ভাবনা

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানের হুমকি: এনপিটি থেকে সরে আসার প্রবল সম্ভাবনা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একের পর এক হামলা সত্ত্বেও নিজের পারমাণবিক কর্মসূচি থেকে পিছু হটবে না ইরান। যেকোনো পরিস্থিতিতেই ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ’ কর্মসূচি চালিয়ে যাবে তেহরান—এমনই ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। লন্ডনভিত্তিক ওয়েবসাইট ‘নিউ এরাব’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পারমাণবিক প্রযুক্তি ত্যাগের প্রশ্নই আসে না। কারণ এই প্রযুক্তি অর্জনে বহু ইরানি বিজ্ঞানী তাদের জীবন উৎসর্গ করেছেন।


আরাঘচি আরও বলেন, পরমাণু ইস্যু ঘিরে ইরানকে চাপিয়ে দেওয়া যুদ্ধ ও নিষেধাজ্ঞার পরও দেশটি নিজের অবস্থান থেকে একচুলও সরবে না।


এদিকে, তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদি মন্তব্য করেছেন, ইরানের পক্ষে এখন এনপিটি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি) থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তিনি জানান, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) তত্ত্বাবধানে থাকা ইরানি পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। চুক্তির আওতায় এসব স্থাপনা সুরক্ষিত থাকার কথা থাকলেও বাস্তবে তা হয়নি। ফলে এনপিটিতে আর থাকার যৌক্তিকতা নেই। ইজাদি আরও বলেন, ইরানের পার্লামেন্টের অধিকাংশ সদস্যও এ চুক্তি থেকে সরে আসার পক্ষে।