মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্বইরান ইস্যুতে গোয়েন্দা তথ্য ফাঁসের প্রতিবেদন ঘিরে ট্রাম্পের ক্ষোভ

ইরান ইস্যুতে গোয়েন্দা তথ্য ফাঁসের প্রতিবেদন ঘিরে ট্রাম্পের ক্ষোভ

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরান ইস্যুতে গোয়েন্দা তথ্য ফাঁসের প্রতিবেদন ঘিরে ট্রাম্পের ক্ষোভ

ইরানের ওপর মার্কিন সামরিক হামলা ও সেই বিষয়ে গোয়েন্দা তথ্য ফাঁস সংক্রান্ত সংবাদ প্রকাশে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি সিএনএন ও নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা ইরানে চালানো মার্কিন হামলাকে খাটো করে দেখানোর চেষ্টা করছে।


তিনি বলেন, “ভুয়া খবরের উৎস সিএনএন এবং ব্যর্থ নিউ ইয়র্ক টাইমস মিলে এই ঐতিহাসিক সফল সামরিক অভিযানের মর্যাদা ক্ষুণ্ন করছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে, কিন্তু মিডিয়া তা স্বীকার করতে চাইছে না।”


প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, এয়ার ফোর্স ওয়নে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময়, তিনি বলেন, “নিখুঁত পরিকল্পনার মাধ্যমে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় আঘাত করে সফলভাবে সেগুলো ধ্বংস করা হয়েছে।”


তবে মার্কিন মিডিয়ার একাংশে প্রকাশিত ফাঁস হওয়া গোয়েন্দা প্রতিবেদনে ভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করতে পারেনি।


এ বিষয়ে ডেমোক্র্যাট কংগ্রেসম্যান ব্র্যাড শেরম্যান বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “ইরান এখনও তাদের মজুদ ধরে রেখেছে, যা প্রায় নয়টি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট।” তিনি আরও বলেন, “ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত মূল সেন্ট্রিফিউজগুলো ধ্বংস হয়েছে কিনা— সে সম্পর্কে হোয়াইট হাউস এখনো স্পষ্ট কোনো বার্তা দেয়নি।”


ট্রাম্প প্রশাসন মিডিয়ার এসব প্রতিবেদনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং হামলাটিকে “ইতিহাসের অন্যতম সফল সামরিক অভিযান” হিসেবে তুলে ধরতে চাইছে। তবে ইরানের প্রকৃত পারমাণবিক সক্ষমতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।